সুলায়মান ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি উম্মু সালামাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলেন, জানাবাতের অবস্থায় যার ভোর হয়, সে সওম পালন করবে কি? তিনি বললেন, ইহতিলাম ছাড়াই জানাবাতের অবস্থায় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ভোর হতো এবং তিনি সওম পালন করতেন। (ই.ফা. ২৪৬১, ই.সে. ২৪৬০)
উম্মু সালামা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি (ছাগলের) পাঁজরের ভুনা গোশত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে রাখলেন। তিনি তা হতে খেলেন, তারপর নামাযে দাঁড়িয়ে গেলেন কিন্তু (আবার) ওযূ করেননি। সহীহ্, মুখতাসার শামা-ইল (১৩৮)