আবূ সালিহ যাকওয়ান (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আম্বাসা ইবন আবূ সুফয়ান (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, উম্মে হাবীবা (রাঃ) তাঁকে বলেছেন, যে ব্যক্তি বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।