সুনানে আবু দাউদ অঃ->নফল সালাত বাব->নাফ্‌ল সলাতের নিয়্যাত করার পর ঘুমিয়ে গেলে হাঃ-১৩১৪

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সলাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিলো, তার আমলনামায় রাতে সলাত আদায়ের সওয়াবই লিখা হবে। তার জন্য ঘুম সদাক্বাহ হিসেবে গন্য হবে।