আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে দু’রাক’আত সালাত আদায় করলেন, তারপর চলে গেলেন। (৩৮০) (আ.প্র. ১০৯০, ই.ফা. ১০৯৫)
আবূ সালামাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ) -কে রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর (রাতের) সলাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ তের রাক‘আত আদায় করতেন। প্রথমে তিনি আট রাক‘আত সলাত আদায় করতেন। তারপর বিত্র আদায় করতেন। সবশেষে বসে বসে আরো দু‘ রাক‘আত সলাত আদায় করতেন। পরে রুকু করার সময় উঠে দাঁড়িয়ে রুকু’ করতেন। অতঃপর ফাজ্রের সলাতের আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়েও দু’ রাক‘আত সলাত আদায় করতেন। (ই.ফা. ১৫৯৪, ই.সে. ১৬০১)
আবূ সালামা ইব্ন আব্দুর রহমান (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি আয়েশা (রাঃ)-কে রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তিনি তের রাকআত সালাত আদায় করতেন। নয় রাকআত দাঁড়ানো অবস্থায়, তাতে (তিন রাকআত) বিত্রের সালাত আদায় করতেন। দু’রাকআত বসা অবস্থায় আদায় করতেন, যখন রুকু ইচ্ছা করতেন দাঁড়িয়ে যেতেন। তারপর রুকু এবং সিজদা করতেন। এ দু’রাকআত বিত্রের সালাতের পরে আদায় করতেন। যখন ফজরের আযান শুনতে পেতেন দাঁড়িয়ে যেতেন এবং সংক্ষিপ্তভাবে দু’রাকআত সালাত আদায় করতেন।
‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে তের রাক’আত সলাত আদায় করতেন, তন্মধ্যে আট রাক’আত (তাহাজ্জুদ), অতঃপর বিতর সলাত পড়তেন। এরপর তিনি আবার সলাত আদায় করতেন। বর্ণনাকারী মুসলিম ইবনু ইবরাহীম বলেন, বিতর সলাতের পর তিনি বসাবস্থায় দু’ রাক’আত সলাত আদায় করতেন। তবে রুকূ’র ইচ্ছা করলে দাঁড়িয়ে রুকূ’ করতেন এবং ফাজরের আযান ও ইক্বামাতের মাঝখানে দু’ রাক’আত সলাত আদায় করতেন। সহীহঃ মুসলিম।