সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] হাঃ-৬৭৫

ইবনু শিহাব বলেন, ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) তাঁকে বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু ইব্‌রাহীম ইবনু কারিয (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি একদিন আবূ হুরায়রা (রাঃ)- কে মাসজিদের সামনে ওযূ করতে দেখেছেন। আবূ হুরায়রা(রাঃ) বলেন, আমি কয়েক টুকরো পনির খেয়েছি, তাই ওযূ করছি। কেননা, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তোমরা আগুনের রান্না করা খাবার খেলে ওযূ করবে। (ই.ফা. ৬৭৮, ই.সে. ৬৯৩)


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে (খাবার পর) ওযূ করা সম্পর্কে [৯৭] হাঃ-৬৭৬

ইবনু শিহাব থেকে বর্নিতঃ

আমি সা’ঈদ ইবনু খালিদ ইবনু ‘আম্‌র ইবনু ‘উসমান –এর কাছে এ হাদীসটি বর্ণনা করেছিলাম। তখন তিনি আমাকে বললেন যে, তিনি আগুনে পাকানো খাবার খেয়ে ওযূ করা সম্পর্কে ‘উরওয়াহ্‌ন ইবনু যুবায়রকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ)- কে বলতে শুনেছি তিনি বলেছেন, তোমরা আগুনে রান্না করা খাবার খেয়ে ওযূ করবে। (ই.ফা. ৬৭৮, ই.সে. ৬৯৩)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->আগুনে পাকানো জিনিষ খেলে উযু করার ব্যাপারে কঠোরতা হাঃ-১৯৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আগুনে পাকানো জিনিস খেলে ওযু করতে হবে। সহিহঃ মুসলিম।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->আগুনে পাকানো জিনিষ খেলে উযু করার ব্যাপারে কঠোরতা হাঃ-১৯৫

আবূ সালামাহ (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ সুফিয়ান ইবনু সাঈদ ইবনুল মুগীরাহ তাঁর কাছে বর্ণনা করেন যে, একদা তিনি উম্মু হাবীবাহ (রাঃ) এর ঘরে গেলে তিনি তাকে এক পেয়ালা ছাতু পান করান। ফলে আবূ সুফিয়ান পানি চেয়ে কুলি করেন। উম্মু হাবীবাহ (রাঃ) বলেন, হে আমার বোনের ছেলে! তুমি তো উযু করলে না? অথচ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আগুনে রান্না বা স্পর্শ করা খাদ্য খাওয়ার পর তোমরা উযু করো”। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, যুহরীর হাদীসে ‘হে আমার ভাইয়ের ছেলে’- কথাটি রয়েছে।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->আগুনের তাপে পরিবর্তিত জিনিস আহারের পর উযু করা হাঃ-৪৮৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আগুন যাকে স্পর্শ করেছে তা খাওয়ার পর তোমরা উযু করো। [৪৮৪]


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->আগুনের তাপে পরিবর্তিত জিনিস আহারের পর উযু করা হাঃ-৪৮৭

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তার দু’ কানে তার দু’ হাত রেখে বলতেন, এই দু’কান বধির হয়ে যাক! যদি আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে না শুনে থাকি যে, “আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা উযু করো’। [৪৮৫]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করলে উযূ করবে। [২]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭২

আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তোমরা আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করলে উযূ করবে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭৪

আবদুর রহমান ইব্‌ন আমর আল-আওযাঈ(রহঃ) থেকে বর্নিতঃ

তিনি মুত্তালিব ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন হানতাব (রাঃ)-কে বলতে শুনেছেন যে, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেছেনঃ আগুন স্পর্শ করার কারণে আমাকে কি ঐ খাদ্যের জন্য উযূ করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) হালাল পেয়েছি? এতদশ্রবণে আবূ হুরায়রা (রাঃ) কতকগুলো পাথর টুকরা একত্র করলেন এবং বললেনঃ আমি এই কংকর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে,রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা উযূ করবে ঐ সকল বস্তু হতে যা আগুন স্পর্শ করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭৫

আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা উযূ করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭৬

আবূ আইয়্যূব (রাঃ) থেকে বর্নিতঃ

নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা উযূ করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭৭

আবূ তালহা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা উযূ করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন পরিবর্তন করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৭৯

যায়দ ইব্‌ন সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে,তোমরা উযূ করবে ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৮০

আবূ সুফয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন আখনাস ইব্‌ন শারীক (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি একবার তাঁর খালা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ)-এর নিকট গেলেন। তিনি (উম্মে হাবীবা) তাঁকে ছাতু খাওয়ালেন। পরে তাকে বললেনঃ হে ভাগ্নে! উযূ করে নাও। কেননা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা উযূ কর ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->আগুনে জ্বাল দেয়া বস্তু আহার করাতে উযূ করা হাঃ-১৮১

আবূ সুফয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন আখনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে,রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) তাকে ছাতু খাওয়ার পর বলেছিলেন, হে ভাগ্নে,তুমি উযূ করে নাও। কারণ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : তোমরা উযূ কর ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।