সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->ফাজ্‌রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। হাঃ-১৫৬৩

হাফ্‌সাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ফাজ্‌র উদিত হলে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হালকা করে দু’ রাক‘আত সলাত আদায় করতেন। (ই.ফা.১৫৪৮, ই.সে.১৫৫৫)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->ফজরের প্রকাশের পর সালাত হাঃ-৫৮৩

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজর উদ্ভাসিত হওয়ার পর সংক্ষেপে (ফরযের পূর্বে) মাত্র দু’রাক‘আত সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->ফজরের দু’রাকআত সুন্নাতের সময় হাঃ-১৭৭০

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হাফসা (রাঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ফজরের ফরয সালাতের পূর্বে দু’রাকআত সুন্নাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->ফজরের দু’রাকআত সুন্নাতের সময় হাঃ-১৭৭৬

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সুবহে সাদিক উদয় হওয়ার পর সংক্ষিপ্তভাবে ফজরের দু’রাকআত সুন্নাত ব্যতীত (ফরয সালাতের পূর্বে) অন্য কোন সালাত আদায় করতেন না।


সুনান নাসাঈ অঃ->বর্গাচাষ বাব->ফসলের তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য হাঃ-৩৯১৪

নাফে’ (রহঃ) থেকে বর্নিতঃ

রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ) -কে এ মর্মে হাদীস শোনান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন।