হাফ্সাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্রের আলো প্রকাশিত হওয়ার পর দু‘ রাক‘আত সলাত আদায় করতেন। (ই.ফা. ১৫৫০, ই.সে.১৫৫৭)
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ হাফসা (রাঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে দু’রাকআত ফজরের সুন্নাত আদায় করতেন।
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুবহে সাদেক স্পষ্টভাবে প্রতিভাত হওয়ার পর দু’ রাকআত সুন্নাত সালাত আদায় করতেন। [১১৪৩] তাহকীক আলবানী : সহীহ তবে হাদীসটি ইবনু উমার হাফসাহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন।