উবাই ইব্ন কাব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের প্রথম রাকআতে “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা” দ্বিতীয় রাকআতে “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং তৃতীয় রাকআতে “কূল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন রাকআত বিত্রের সালাত আদায় করতেন। প্রথম রাকআত “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা” দ্বিতীয় রাকাতে “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন”, এবং তৃতীয় রাকআতে “কূল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।
উবাই ইব্ন কা‘ব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূল ইয়া আইয়্যুহাল কাফিরুন” ও “কূল হুওয়া আল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন। এবং যখন সালাম ফিরাতেন তখন তিনবার (......আরবী.....) বলতেন।
উবাই ইব্ন কা‘ব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূলইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন।
আব্দুর রহমান ইব্ন আবযা (রহঃ) থেকে বর্নিতঃ
যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের সালাতে “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূলইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” তিলাওয়াত করতেন।
আব্দুর রহমান ইব্ন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূল ইয়া আইয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন।
আব্যা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূল ইয়াআয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন। আর যখন সালাত থেকে অবসর হয়ে যেতেন তিনবার (......আরবী.....) পড়তেন।
আবযা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের সালাতে “সাব্বিহিসমা রাব্বিকার আ‘লা”, “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” তিলাওয়াত করতেন।
ইব্ন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকার আ‘লা’’ “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন’’ এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন এবং সালাম ফিরানোর পর তিনবার উচ্চস্বরে (......আরবী.....) বলতেন।
আব্দুর রহমান ইব্ন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা” এবং “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্রের সালাত আদায় করতেন। যখন অবসর হয়ে যেতেন তখন (......আরবী.....) বলতেন।
উবাই বিন কা’ব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের সলাতে সূরাহ আলা, সূরাহ কাফিরূন ও সূরাহ ইখলাস পড়তেন। [১১৭১]