আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন। (পূর্ববর্তী দু’টি রাকআতকে) একটি রাকআত দ্বারা বেজোড় বানিয়ে দিতেন। তারপর তাঁর ডান পার্শ্বে শুয়ে পড়তেন।
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে এগারো রাক’আত সলাত আদায় করতেন। তন্মধ্যে বিতর হতো এক রাক’আত। অতঃপর সলাত শেষে তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম নিতেন। সহীহ : মুসলিম।
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের বেলা এগার রাক’আত নামায আদায় করতেন। তার মধ্যে এক রাক’আত বিতর আদায় করে নিতেন। তিনি নামায শেষে অবসর হয়ে ডান কাতে শুয়ে যেতেন। সহীহ্। এই হাদীসে শুবার বর্ণনাটি সাজ, সহীহ্ আবূ দাঊদ-(১২০৬)। সঠিক কথা হচ্ছে- শুবার বর্ণনা ফজরের সুন্নাতের পরে-বুখারী।
আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজরের দু’ রাকআত (সুন্নাত) পড়ার পর তাঁর ডান কাতে ভর করে শুয়ে থাকতেন। [১১৯৮]