সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->অসুখ-বিসুখ, ব্যথা-বেদনা, কিংবা নিদ্রার কারণে তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলে দিনের বেলা তার পরিবর্তে কত রাকআত আদায় করতে হবে? হাঃ-১৭৮৯

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন নিদ্রা, অসুখ-বিসুখ বা ব্যথা-বেদনার কারণে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতেন না, তখন তিনি দিনের বেলা বার রাকআত সালাত আদায় করে নিতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৪৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো এক রাত্রে পূর্ন কুরআন খতম করেছেন বা কখনো সকাল পর্যন্ত পূর্ণ রাত্র সালাত আদায় করেছেন। কিংবা রমযান মাস ব্যতীত পূর্ণ এক মাস কখনো সাওম (রোযা) পালন করেছেন বলে আমার জানা নেই।