সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->(মুযদালিফা থেকে মিনার দিকে) যাওয়ার সময় তালবিয়া পড়া হাঃ-৩০৫৬

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জামরায় কংকর নিক্ষেপ করা পর্যন্ত (সর্বদা) তালবিয়া পাঠ করেছেন।


সুনান নাসাঈ অঃ->শিকার ও যবেহকৃত জন্তু বাব->কুকুর হত্যার নির্দেশ হাঃ-৪২৭৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যার নির্দেশ দেন; তবে শিকারী কুকুর এবং মেষপালের পাহারায় ব্যবহৃত কুকুর ব্যতীত।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->‘ওয়ালা’ বিক্রয় হাঃ-৪৬৫৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ওয়ালা’ বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->বাহনের উপর বিত্‌র সালাত পড়া। হাঃ-১২০০

সাঈদ বিন ইয়াসার থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি (সফরে) ইবনু উমার (রাঃ)-এর সাথে ছিলাম। আমি পিছনে পড়ে বিত্‌র সালাত পড়ে নিলাম। তিনি বলেন, তোমাকে কিসে পেছনে ফেলেছে? আমি বললাম, আমি বিত্‌রের সালাত আদায় করেছি। তিনি বলেন, তোমার জন্য কি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মধ্যে অনুসরণীয় আদর্শ নেই? আমি বললাম, হাঁ, আছে। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উটের পিঠে বিত্‌রের সালাত আদায় করতেন। [১২০০]