মুহাম্মদ ইব্ন মুনতাশির (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি একদা আমর ইব্ন শুরাহবীল (রাঃ) -এর মসজিদে উপস্থিত ছিলেন। এমন সময় ইকামত বলা হলো। মুসল্লীগণ তাঁর অপেক্ষা করতে লাগলেন। পরে তিনি বললেন : আমি বিতরের সালাত আদায় করছিলাম (এ জন্যই বিলম্ব হয়েছে)। রাবী বলেন : তখন আবদুল্লাহ (রাঃ) -এর নিকট ফাতওয়া জিজ্ঞাসা করা হলো যে, আযানের পর কি বিতর আদায় করা যায়? তিনি বললেন : হ্যাঁ, শুধু আযান কেন ইকামতের পরও[১] এ ব্যাপারে তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদিস বর্ণনা করলেন যে, একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজরের সালাতের সময় নিদ্রিত ছিলেন। এমতাবস্থায় সূর্য উদিত হলো। তারপর ঘুম থেকে উঠে সালাত আদায় করলেন।[২]