আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ থেকে বর্নিতঃ
তিনি বলেন, যে ব্যক্তি রাতের বেলায় নাফ্ল সলাত আদায় করবে সে যেন বিত্র সলাত সর্বশেষে আদায় করবে। কেননা, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবেই সলাত আদায় করতে আদেশ করতেন। (ই.ফা. ১৬২৪, ই.সে. ১৬৩১)
‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, কেউ রাতের বেলা সলাত আদায় করলে সে যেন ফাজ্রের পূর্বে শেষ সলাত হিসেবে বিত্র আদায় করে নেয়। কেননা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে (সাহাবীগণকে) এভাবে (সলাত আদায় করতে) আদেশ করতেন। (ই.ফা. ১৬২৬, ই.সে. ১৬৩৩)
ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) পুরুষ এবং তার স্ত্রী মধ্যে লি'আন করার আদেশ দেন এবং তাদের পৃথক করে দেন আর সন্তানকে তার মায়ের সাথে (বংশধারা) যুক্ত করেন।