সুনানে আবু দাউদ অঃ->নফল সালাত বাব->রাতের (তাহাজ্জুদ) সলাত সম্পর্কে হাঃ-১৩৫২

হিশাম ইবনু সা‘দ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মাদীনাহয় এসে ‘আয়িশাহ (রাঃ) এর নিকট গিয়ে বললাম, আপনি আমাকে রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত সম্বন্ধে বলুন। তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের নিয়ে ‘ইশার সলাত আদায়ের পর নিজের বিছানায় এসে ঘুমাতেন। অতঃপর মাঝ রাতে উঠে নিজের প্রয়োজন সেরে উযুর পানি নিয়ে উযু করে মাসজিদে গিয়ে আট রাক‘আত সলাত আদায় করতেন। আমার ধারণা, তিনি ক্বিরাআত, রুকূ’ ও সাজদাহ্‌র মধ্যে সমতা বজায় রাখতেন। তারপর এক রাক‘আত বিতর করতেন। সবশেষে বসাবস্থায় দু’ রাক‘আত সলাত আদায় করে বিশ্রাম নিতেন। অতঃপর কখনো বিলাল এসে তাঁকে সলাতের সংবাদ দিতেন। কখনো তিনি আবার হালকা ঘুমিয়ে পড়েছেন কিনা, এ নিয়ে আমার সংশয় হতো। অতঃপর তাঁকে আবারো সলাতের জন্য ডাকা হতো। এ ছিল বয়োবৃদ্ধ বা শরীর ভারী হওয়া পর্যন্ত তাঁর রাতের সলাত। অতঃপর ‘আয়িশাহ তাঁর শরীর ভারী হওয়া সম্পর্কিত আল্লাহর ইচ্ছানুযায়ী যা উল্লেখ করার করেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদীস বর্ণনা করেন।