জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->যৌনাংগ স্পর্শ করলে ওযূ নষ্ট হবে না হাঃ-৮৫

কাইস ইবনু তালক্ব ইবনু ‘আলী আল-হানাফী হতে তাঁর পিতার (তালকের) সূত্রে থেকে বর্নিতঃ

কাইস ইবনু তালক্ব ইবনু ‘আলী আল-হানাফী হতে তাঁর পিতার (তালকের) সূত্রে বর্ণনা করা হয়েছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ‘এটা (যৌনাংগ) তাঁর দেহের একটা অংশ ছাড়া আর কিছুই নয়। ’ (অথবা রাবীর সন্দেহ) তিনি ‘বুয্‌আহ’ (টুকরা, অংশ) শব্দ বলেছেন। সহীহ্‌। ইবনু মাজাহ-(৪৮৩)।