সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->পুরুষাঙ্গ স্পর্শ করার দরুন উযু হাঃ-৪৪৬

মারওয়ান ইব্‌ন হাকাম (রাঃ) থেকে বর্নিতঃ

লজ্জাস্থান স্পর্শ করলে উযূ করতে হবে। মারওয়ান (রাঃ) বলেন, বুসরা বিনত সফওয়ান (রাঃ) আমাকে এটা অবগত করেছেন। একথা শুনে উরওয়া (রাঃ) তার নিকট লোক পাঠালে তিনি বললেন রাসূলুল্লাহ (সা:) কি কি কাজে উযূ করতে হবে তা উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও।