সহিহ বুখারী অঃ->জুমু'আ বাব->জুমু‘আর দিন মিস্‌ওয়াক করা। হাঃ-৮৮৯

হুযাইফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন দাঁত মেজে পরিস্কার করে নিতেন। (২৪৫) (আ. প্র. ৮৩৮, ই.ফা. ৮৪৫)


সহিহ বুখারী অঃ->তাহাজ্জুদ বাব->তাহাজ্জুদের সালাত দীর্ঘ করা। হাঃ-১১৩৬

হুযাইফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের বেলা যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন তখন মিস্ওয়াক দ্বারা তাঁর মুখ পরিষ্কার করে নিতেন।


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->মিসওয়াকের বিবরণ হাঃ-৪৮৩

হুযাইফাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে উঠতেন তখন মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করতেন। (ই.ফা.৪৮৬, ই.সে. ৫০২)


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিরূপ মিসওয়াক করতেন হাঃ-১৬২২

হুযায়ফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রাত্রে নিদ্রা থেকে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য জাগ্রত হতেন তাঁর দাঁত মিসওয়াক দ্বারা মলতেন।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->রাত্রি জাগরণকারীর মিসওয়াক করা হাঃ-৫৫

হুযাইফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে জাগতেন, তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->মিসওয়াকের বর্ণনা হাঃ-২৮৬

হুযায়ফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন রাতে তাহাজ্জুদের সলাত আদায় করতে উঠতেন, তখন তিনি মিসওয়াক দিয়ে তার মুখ পরিষ্কার করতেন। [২৮৪]