জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->মাগরিবের (ফরয) নামাযের পর (নফল) নামায ঘরে আদায় করাই উত্তম হাঃ-৬০৪

সা’দ ইবনু ইসহাক ইবনু কা’ব ইবনু উজরা (রাঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা এবং দাদা থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবদুল আশহাল গোত্রের মসজিদে মাগরিবের নামায আদায় করলেন। লোকেরা নফল নামায আদায় করতে দাঁড়াল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ নামায অবশ্যই তোমাদের ঘরে আদায় করা উচিৎ। -হাসান। ইবনু মাজাহ- (১১৬৫)।