সুনানে ইবনে মাজাহ অঃ→সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব→দু’ ঈদের সলাতে খুতবা। হাঃ-১২৮৪

আবূ কাহিল (কায়স বিন আয়িয) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহচর্য লাভ করেন। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি উষ্ট্রীর পিঠে আরোহিত অবস্থায় খুতবাহ দিতে দেখেছি। এক হাবশী গোলাম উষ্ট্রীর লাগাম ধরে রেখেছিল। [১২৮৪]


সুনানে ইবনে মাজাহ অঃ→সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব→দু’ ঈদের সলাতে খুতবা। হাঃ-১২৮৫

আবূ কাহিল (কায়স বিন আয়িয) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি সুন্দর উষ্ট্রীর পিঠে আরোহিত অবস্থায় খুতবা দিতে দেখেছি। এক হাবশী গোলাম তার লাগাম ধরে রেখেছিল। [১২৮৫]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...