সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৮৩

আবূ রিমসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি এবং আমার পিতা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এমন সময় আসলাম, যখন তিনি তাঁর দাড়িতে মেহেদী লাগিয়েছেন।


সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->সবুজ রং সম্পর্কে হাঃ-৪০৬৫

আবূ রিমসাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি আমার পিতার সাথে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গেলাম। তখন আমি তাঁর পরিধানে দু’টি সবুজ রঙের চাঁদর দেখেছি।