উবায়দুল্লাহ বিন আবদুল্লাহ থেকে বর্নিতঃ
তিনি বলেন, উমার (রাঃ), ঈদের সালাত আদায় করতে রওয়ানা হলেন। তিনি আবূ ওয়াকিদ আল-লায়সী (রাঃ)-এর নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আজকের মত এ দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কী তিলাওয়াত করতেন? তিনি জানান যে, মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ “কাফ” ও সূরা “ইকতারাবাতিস সাআহ” দ্বারা ক্বিরাআত পড়তেন। [১২৮২]