সহিহ বুখারী অঃ->বৃষ্টির জন্য দোয়া বাব->বৃষ্টি প্রার্থনার সালাত দু’রাক‘আত। হাঃ-১০২৬

‘আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির জন্য দু‘আ করলেন। অতঃপর তিনি দু’রাক‘আত সালাত আদায় করলেন এবং চাদর উল্টিয়ে নিলেন।


সহিহ বুখারী অঃ->বৃষ্টির জন্য দোয়া বাব->ঈদগাহে বৃষ্টির প্রার্থনা। হাঃ-১০২৭

‘আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইসতিস্‌কার জন্য ঈদগাহের ময়দানে গমন করেন। তিনি কিব্‌লামুখী হলেন, অতঃপর দু’রাক’আত সালাত আদায় করলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন। সুফিয়ান (রহঃ) বলেন, আবূ বকর (রাঃ) হতে মাস’ঊদ (রাঃ) আমাদের বলেছেন, তিনি (চাদর পাল্টানোর ব্যাপারে) বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন।


সহিহ মুসলিম অঃ->ইস্‌তিস্‌ক্বার সলাত বাব->পানি প্রার্থনার দু‘আয় হাত উত্তোলন প্রসঙ্গে হাঃ-১৯৫৬

‘আব্বাদ ইবনু তামীম (রাঃ) থেকে তাঁর চাচার সূত্রে থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতের নির্ধারিত স্থানে গিয়ে ইস্‌তিস্‌ক্বার দু‘আ করলেন এবং ক্বিবলামুখী হয়ে তাঁর চাদরটা উল্টিয়ে দিলেন। অতঃপর দু’ রাক‘আত সলাত আদায় করলেন। (ই.ফা. ১৯৪১, ই.সে. ১৯৪৮)