কাবীসা হিলালী(রাঃ) থেকে বর্নিতঃ
একবার সূর্য গ্রহণ লেগে গেল। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’রাকআত, দু’রাকআত করে সালাত আদায় করতে থাকলেন। ইত্যবসরে সূর্য আলোকিত হয়ে গেল। তারপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না, বরং তারা হল আল্লাহর সৃষ্টি বস্তু সমূহের মধ্যে দু’টি বস্তু, আর আল্লাহ্ তাআলা তাঁর সৃষ্টিতে যা ইচ্ছা নব নব সৃষ্টি করেন এবং আল্লাহ তাআলা যখন তাঁর সৃষ্টির কোন বস্তুতে তাঁর নূরের বহিঃপ্রকাশ ঘটান তখন তা তাঁর অনুগত হয়ে যায় (অর্থাৎ সেই বস্তুর আলো নিস্প্রভ হয়ে যায়)। অতএব, সূর্য এবং চন্দ্রে যদি নতুন কিছু ঘটে, তবে তোমরা সালাত আদায় করতে থাকবে, তা আলোকিত হওয়া অথবা আল্লাহ্ তাআলার নতুন কোন ফয়সালা না হওয়া পর্যন্ত।