‘আবদুল্লাহ্ ইব্নু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ
আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় যখন সূর্যগ্রহণ হয় তখন ‘আস্-সালাতু জামিয়াতুন’ বলে ঘোষণা দেয়া হয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন এক রাক’আতে দু’বার রুকূ’ করেন, অতঃপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকা’আতেও দু’বার রুকূ’ করেন অতঃপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, ‘আয়িশা (রাঃ) বলেছেন, এ সালাত ছাড়া এত লম্বা সিজদা আমি কক্ষণো করিনি।
আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সময় যখন সূর্যগ্রহণ লাগল, তখন ঘোষণা করা হলো, “আস্সলা-তু জা-মি’আহ্” (সলাতের জামা‘আত) অনুষ্ঠিত হচ্ছে। এরপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ রুকূ’ ও এক সাজদাহ্ সহকারে এক রাক‘আত আদায় করলেন। অতঃপর সূর্য স্পষ্ট হয়ে গেল। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি কখনও এর চেয়ে লম্বা রুকূ’ ও লম্বা সাজদাহ্ আদায় করিনি। (ই.ফা. ১৯৮২, ই.সে. ১৯৮৯)
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে একবার সূর্য গ্রহণ লেগে গেল। তখন তিনি আদেশ দিলে আওয়াজ দেওয়া হল যে, সালাত অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানুষদের নিয়ে সালাত আদায় করলেন, দু’রুকূ এবং সিজদা দ্বারা। পরে দাঁড়ালেন ও সালাত আদায় করলেন দু’রুকূ এবং সিজদা দ্বারা। আয়েশা (রাঃ) বলেন, আমি কখনো এর চেয়ে দীর্ঘ কোন রুকূ এবং সিজদা করিনি।