সহিহ মুসলিম অঃ->সূর্যগ্রহণের বর্ণনা বাব->সূর্যগ্রহণের সলাত হাঃ-১৯৭৮

আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্যগ্রহণের সলাতে ক্বিরাআত উচ্চৈঃস্বরে পাঠ করেছেন এবং দু’ রাক‘আতের স্থলে চার রাক‘আত আদায় করেছেন এবং চারটি সাজদাহ্‌ করেছেন। (ই.ফা. ১৯৬৩, ই.সে. ১৯৭০)


সুনান নাসাঈ অঃ->সূর্য ও চন্দ্র গ্রহণ বাব->গ্রহণকালীন সময়ের সালাতের জন্য ডাক দেওয়ার নির্দেশ হাঃ-১৪৬৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে সূর্য গ্রহণ লেগে গেল। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন আহবানকারীকে নির্দেশ নিলেন। সে যেন আওয়াজ দেয়; সালাত অনুষ্ঠিত হবে। তখন তাঁরা সবাই উপস্থিত হয়ে গেল এবং কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের নিয়ে দু’রাকআত সালাত আদায় করলেন চার রুকূ ও চারটা সিজদাসহ।