সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->ওযূ এবং ওযূর পরপরই সলাত আদায়ের ফযিলত হাঃ-৪৩৫

‘উসমান ইবনু ‘আফফান (রাযিঃ) থেকে বর্নিতঃ

‘উসমান (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে ওযূকে পূর্ণ করে, তার পাঁচ ওয়াক্তের ফারয সলাত আদায় করলে উক্ত সলাতসমূহ মধ্যবর্তী সময়ের (গুনাহের) কাফফারাহ হয়ে যায়। ইবনু মুআযের হাদীসে এভাবেই বলা হয়েছে। কিন্তু গুনদার বর্ণিত হাদীসে বিশরের নেতৃত্বের কথা কিংবা ফারয সলাতের কথা উল্লেখ নেই।(ই.ফা. ৪৩৮, ই.সে. ৪৫৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->আল্লাহ্‌র নির্দেশিত পন্থায় উযু করা হাঃ-৪৫৯

উসমান বিন আফফান (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশমত পূর্ণরূপে উযু করবে, তার ফরয সলাতসমূহ এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হবে। [৪৫৭]