সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->মিনায় সালাত হাঃ-১০৮৩

হারিসা ইব্‌নু ওয়াহ্‌ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দু’রাক’আত সালাত আদায় করেন।


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মিনায় সলাত ক্বস্‌র করা হাঃ-১৪৮৩

হারিসাহ্‌ ইবনু ওয়াহ্‌ব (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মিনাতে অবস্থানকালে আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে অধিকাংশ ক্ষেত্রে দু’ রাক‘আত সলাত আদায় করেছি। অথচ লোকজন নিরাপদ ও আতঙ্কহীন ছিল। (ই.ফা. ১৪৬৮,ই.সে ১৪৭৭)


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৬

হারিছা ইব্‌ন ওয়াহ্‌ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে মিনায় দু’রাকআত সালাত আদায় করলেন, অথচ তখন মানুষ অধিক নিরাপদ ছিল।