সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মুসাফিরদের সলাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) হাঃ-১৪৬২

মূসা ইবনু সালামাহ্‌ আল হুযালী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন,আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি মাক্কায় অবস্থানকালে যদি ইমামের পিছনে সলাত আদায় না করি তাহলে কীভাবে সলাত আদায় করব। জবাবে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস বললেন, দু’ রাক‘আত সলাত আদায় করবে। এটি আবুল ক্বাসিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। (ই.ফা. ১৪৪৭, ই.সে ১৪৫৭)