আবূ আয়্যুব ও উকবাহ বিন আমির (রাঃ) থেকে বর্নিতঃ
(আসিম) বলেন, তারা সালাসিল যুদ্ধ আভিযানে অংশগ্রহন করতে রওয়ানা হন। এরপর তারা সীমান্ত এলাকায় সারিবদ্ধভাবে ঘোড়া বিন্যস্ত করেন। পরে তারা মুআবিয়াহ (রাঃ)-এর নিকট ফিরে আসেন। তখন তার নিকট উপস্থিত ছিলেন আবূ আয়্যুব ও উকবাহ বিন আমির (রাঃ)। আসিম (রাঃ) বলেন, হে আবূ আয়্যুব! এ বছরের যুদ্ধাভিযানে আমরা অংশগ্রহন করতে পারিনি। আমরা অবহিত হয়েছি যে, যে ব্যক্তি চারটি মাসজিদে সালাত পড়বে, তার গুনাহ মাফ করা হবে। আবূ আয়্যুব (রাঃ) বলেন, হে ভ্রাতুষ্পুত্র! আমি তোমাকে এর চেয়েও সহজ পথ বলে দিচ্ছি। আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : কোন ব্যক্তি যথাবিধি উযু করে যথাবিধি সালাত পড়লে, তার পূর্বেকার গুনাহ ক্ষমা করা হয়। হে উক্বা! হাদীসটি কি এরূপ? তিনি বলেন, হাঁ। [১৩৯৬]