মালিক ও শু‘বাহ্ (রাঃ), উভয়েই ‘আলা ইবনু ‘আবদুর রহমান (রাঃ) থেকে বর্নিতঃ
একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে শু‘বাহ্র হাদীসের [আরবী] এর উল্লেখ নেই এবং মালিক (রাঃ)-এর হাদীসে [আরবী] দু’বার উল্লেখ রয়েছে। (ই.ফা. ৪৭৯, ই.সে. ৪৯৫)
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি কি তোমাদের বলব না, আল্লাহ তা‘আলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! হ্যাঁ (বলে দিন)। তিনি বললেনঃ কষ্ট থাকার পরেও ভালভাবে ওযূ করা, মাসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং এক নামায শেষ করে পরবর্তী নামাযের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হল ‘রিবাত’ (প্রস্তুতি)। সহীহ্। ইবনু মাজাহ-(৪২৮), মুসলিম।
‘আলা (রহঃ) থেকে বর্নিতঃ
‘আলা (রহঃ) হতে এই সনদসূত্রে উপরের হাদীসের মতই বর্ণিত হয়েছে, কুতাইবা তাঁর সনদে বর্ণিত হাদীসে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কথাটা এভাবে) উল্লেখ করেছেনঃ ‘এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত। ’ এ কথাটা (এ বর্ণনায়) তিনবার উল্লেখিত হয়েছে। সহীহ্। দেখুন পূর্ববর্ণিত হাদীস।