‘আমির ইবনু সা’ঈদ (রহঃ) -এর পিতা [সা’ঈদ (রাঃ) ] থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাঁকলাস হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তাকে ‘ছোট্ট ফাসিক’ ‘ক্ষুদে দুষ্কৃতিকারী’ নাম দিয়েছেন। (ই.ফা. ৫৬৪৯, ই.সে. ৫৬৭৯)
সালিম (রাঃ) থেকে বর্নিতঃ
ইব্ন উমর (রাঃ) বলেছেনঃ হাফসা (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ফজরের (ফরয সালাতের) পূর্বে দু’রাকআত সুন্নাত আদায় করতেন এবং তা সুবহে সাদিক উদয় হবার পরে আদায় করতেন।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করলোঃ কোন আমল সর্বোত্তম? তিনি বললেনঃ আল্লাহ্র উপর ঈমান আনা। সে বললঃ তারপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহ্র পথে জিহাদ করা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেনঃ মাবরূর হজ্জ বা মাকবূল হজ্জ।
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন দিনের পরেও কুরবানীর গোশত আহার করতে নিষেধ করেছেন।
আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথার চুল কানের অর্ধেক পর্যন্ত পড়তো।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহর (ফরয) সালাত আদায়ের পর ঘরে ফিরে দু’ রাক‘আত সালাত আদায় করতেন। সহীহঃ মুসলিম। বুখারী অর্থগতভাবে। এটি গত হয়েছে হাদীস ১১২৭ নং।