সুনান নাসাঈ অঃ→জুমু’আ বাব→জুমু’আর সালাতে কিরাআতে নু’মান ইব্‌ন বশীর (রাঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য হাঃ-১৪২৪

নু’মান ইব্‌ন বশীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর সালাতে (আরবী) এবং (আরবী) পাঠ করতেন। আর কখনো কখনো ঈদ এবং জুমু’আ একত্রিত হয়ে যেত তখন ঈদ এবং জুমু’আর উভয় সালাতে ঐ দুই সূরা পড়তেন।


সুনান নাসাঈ অঃ→উভয় ঈদের সালাত বাব→উভয় ঈদের সালাতে সূরা “سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى” এবং “هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ” তিলাওয়াত করা হাঃ-১৫৬৮

নু‘মান ইব্‌ন বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উভয় ঈদ এবং জুমুআর সালাতে “সাব্বি হিসমা রাব্বিকাল আ‘লা” এবং “হাল আতাকা হাদীছুল গাশিয়া” পাঠ করতেন। কখনো কখনো ঈদ এবং জুমুআ একই দিনে হয়ে যেত। তখনও তিনি উপরোক্ত সূরা দু’টি তিলাওয়াত করতেন।


সুনান নাসাঈ অঃ→বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব→বিত্‌রের সালাতে অন্য আর প্রকারের কুরআন পাঠ হাঃ-১৭৪২

আব্দুর রহমান ইব্‌ন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা” দ্বারা বিত্‌রের সালাত আদায় করতেন।


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→জুমু’আহর সালাত কোন সূরাহ পাঠ করবে ? হাঃ-১১২৫

সামুরাহ ইবনু জুনদব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহর সালাত ‘সাব্বিহিসমি রব্বিকাল আ’লা’ এবং ‘হাল আতা-কা হাদীসুল গা-শিয়াহ” সূরাহদ্বয় পাঠ করতেন।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...