সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ হাঃ-৪৮৭

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম ছেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যে আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি। (ই.ফা. ৪৯০, ই.সে. ৫০৬)


জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->গোঁফ ও নখ কাটার সময়সীমা হাঃ-২৭৫৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের জন্য গোঁফ ছাটা, নখ কাটা, নাভীর নিম্নাংশের লোম কামানো এবং বগলের লোম উপড়িয়ে ফেলার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এমনভাবে যে, তা যেন চল্লিশ দিনের বেশি রেখে না দেয়া হয়। সহীহঃ দেখুন পূর্বের হাদীস।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->ফিতরাত বা স্বভাবজাত কার্য হাঃ-২৯৫

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মোচ কাটা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম উপড়ে ফেলা ও নখ কাটার ব্যাপারে আমাদের চল্লিশ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। আমরা যেন তা বেশি সময় ছেড়ে না দেই। [২৯৩]