সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->পশ্চিমাকাশে সূর্য ঢলে পড়ার সময় জুমু‘আর সলাত প্রসঙ্গে হাঃ-১৮৭৮

সালামাহ্‌ ইবনু আকওয়া’ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে জুমু‘আর সলাত আদায়ের পর যখন ফিরে আসতাম তখন আমাদের ছায়া গ্রহনের উপযোগী প্রাচীরের কোন ছায়া পড়ত না (অথার্ৎ সূর্য ঢলে যাওয়ার পরপরই সলাত আদায় করা হত)। (ই.ফা.১৮৬৩, ই.সে.১৮৭০)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->জুমু’আহর সালাতের ওয়াক্ত হাঃ-১০৮৫

ইয়াস ইবনু সালামাহ ইবনুল আকওয়া’ (রাঃ) হতে তার পিতার থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে জুমু’আহর সালাত আদায় করে ফিরে আসার পরও প্রাচীরসমূহে ছায়া দেখা যেতো না। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->জুমুআহ্‌র সলাতের ওয়াক্ত। হাঃ-১১০০

সালামাহ বিন আমর ইবনুল আকওয়া’ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে জুমুআহ্‌র সালাত পড়ে ফেরার সময় দেয়ালের এতটুকু ছায়াও দেখতাম না যার ছায়া আমরা গ্রহণ করতে পারি। [১১০০]