সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->‘ইশার সময় ও তাতে বিলম্ব করা হাঃ-১৩৩৯

জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশার সলাত দেরী করে আদায় করতেন। (ই.ফা.১৩২৬, ই.সে.১৩৩৮)


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->ফাজরের সলাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত হাঃ-১৪১২

জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

(তিনি বলেছেনঃ ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্‌রের সলাত আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত সলাতের জায়গায় বসে থাকতেন। (ই.ফা. ১৩৯৮, ই.সে. ১৪১০)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->ইশার সালাত বিলম্বে আদায় করা মুস্তাহাব হাঃ-৫৩৩

জাবির ইবন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশার সালাত বিলম্বে আদায় করতেন।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->ফজরের নামায আদায়ের পর সূর্য উঠা পর্যন্ত মসজিদে বসে থাকা মুস্তাহাব হাঃ-৫৮৫

জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায আদায়ের পর সূর্য উঠা পর্যন্ত নিজের নামাযের জায়গায় বসে থাকতেন। -সহীহ। সহীহ আবু দাঊদ- (১১৭১), মুসলিম।