সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->(ইস্তিগফার) ক্ষমা প্রার্থণা সম্পর্কে হাঃ-১৫২৩

‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে প্রত্যেক সলাতের পর ‘কুল আ‘ঊযু বি-রব্বিল ফালাক্ব ও কুল আঊযু বি-রব্বিন্ নাস’ সূরাহ দুটি পাঠ করতে নির্দেশ দিয়েছেন।


জামে' আত-তিরমিজি অঃ->কুরআনের ফযিলত বাব->মুআব্বিযাতাইনের (সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস) ফযিলত হাঃ-২৯০৩

উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে প্রতি ওয়াক্ত নামাযের পর সূরা আন্-নাস ও সূরা আল-ফালাক্ব পাঠের আদেশ করেছেন। সহীহঃ সহীহাহ্ (১৫১৪), সহীহ আবূ দাঊদ (১৩৬৩), তা’লীক আলা ইবনে খুযাইমাহ্ (৭৫৫)।