সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->এক ওযুতে সব সলাত আদায় করা জায়িয হবার বিবরণ হাঃ-৫২৯

মুহাম্মদ বিন ‘আবদুল্লাহ্ (রহঃ) সুলাইমান ইবনু বুরাইদাহ তার পিতা বুরাইদাহ থেকে বর্নিতঃ

মাক্কাহ্ বিজয়ের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একই ওযূর দ্বারা কয়েক ওয়াক্ত সলাত পড়েছেন এবং মোজার উপর মাসাহ করেছেন। তা দেখে ‘উমার বললেন, আপনি আজ এমন কিছু করলেন যা কখনো করেননি। জবাবে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃহে ‘উমার! আমি ইচ্ছা করেই এরূপ করেছি। (ই.ফা. ৫৩৩, ই.সে. ৫৪৯)