জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->খাওয়ার আগে ওযূ না করার সম্মতি প্রসঙ্গে হাঃ-১৮৪৭

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পায়খানা হতে বেরিয়ে এলেন। তাঁর সামনে খাবার আনা হল। লোকেরা বলল, আমরা কি আপনার জন্যে ওযূর পানি আনবো? তিনি বললেনঃ আমাকে নামাযে দাঁড়ানোর জন্য ওযূর নির্দেশ দেওয়া হয়েছে। সহীহ্‌, মুখতাসার শামা-ইল (১৫৮), মুসলিম