সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->আর এক প্রকার দোয়া হাঃ-১৩০৬

কায়স ইবন উবাদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একবার আম্মার ইবন ইয়াসির (রাঃ) একদল লোক নিয়ে সালাত আদায় করলেন, যাতে তিনি সংক্ষেপ করে ফেললেন আর মুসল্লীরা যেন ঐ সংক্ষিপ্ত করণকে খারাপ মনে করলেন। তখন তিনি বললেন, আমি কি রুকু এবং সিজদা পরিপূর্ণ রূপে আদায় করিনি। তারা বললেন, নিশ্চয়ই। তখন তিনি বললেন, আমি তাতে এমন দোয়াও পড়েছি যা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পড়তেন। সেই দোয়াটি হল : (আরবি)।