সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->মোজার উপর মাসাহ করার সময় সীমা হাঃ-৫২৬

শুরায়হ ইবনু হানী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ) এর কাছে আসলাম, মোজার উপর মাসাহ করার মাসআলাহ জিজ্ঞেস করতে। তিনি বললেন, আবূ তালিবের পুত্র [‘আলী (রাঃ)] এর কাছে গিয়ে এ মাসআলাহ জিজ্ঞেস কর। কারণ সে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সাথে সফর করত। অতঃপর আমরা তাঁকে গিয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন; রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সফরকারীর জন্যে তিন দিন তিন রাত নির্দিষ্ট করে দিয়েছেন এবং বাড়ীতে অবস্থানকারীদের জন্যে এক দিন এক রাত। এ হাদীসের সুফইয়ান সাওরী (রহঃ) যখন তাঁর উস্তায ‘আমর-এর উল্লেখ করতেন তখন তাঁর প্রশংসা করতেন। (ই.ফা. ৫৩০, ই.সে. ৫৪৬)