মাওসিলী নুমায়র খুযায়ী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি (একদা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখলাম যে, তিনি সালাতে তার ডান হাত তার ডান ঊরুর উপর রেখেছেন এবং অঙ্গুলি দ্বারা ইশারা করেছেন।
মালিক ইবনু নুমাইর আল-খুযাঈ (রহঃ) তার পিতা থেকে বর্নিতঃ
তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত তাঁর ডান হাত ডান উরুর উপর রেখে শাহাদাত আঙুল অর্ধনমিত অবস্থায় উচিয়ে রাখতে দেখেছি।[৯৯১]