সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->যে পাঁচ রাক’আত সালাত আদায় করলে সে কি করবে? হাঃ-১২৫৭

শাবী (রহঃ) থেকে বর্নিতঃ

যে, (একদা) আলকামা ইবন কায়স (রহঃ) সালাতে ভুল করে ফেললে (সালাত শেষে) কথা বলার পর লোকেরা তাঁকে স্মরন করিয়ে দিলে তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরুপই? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বাহু বন্ধন খুলে ফেলে সহুর (ভুলের) জন্য দুটি সিজদা করলেন, এবং বললেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরুপই করেছিলেন। রাবী বলেন, আমি হাকাম (রহঃ)-কে বলতে শুনেছি যে, আলকামা (রহঃ) সে দিন পাঁচ রাক’আত আদায় করে ফেলছিলেন।