সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে গলা খাঁকার দেয়া হাঃ-১২১১

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার জন্য রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসার একটা নির্দিষ্ট সময় ছিল, তখন আমি তাঁর কাছে আসতাম, আমি যখন তাঁর কাছে আসতাম অনুমতি চাইতাম। যদি তাঁকে সালাতরত পেতাম তবে তিনি গলা খাঁকার দিলে আমি প্রবেশ করতাম, আর অবসর থাকলে আমাকে অনুমতি দিতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->শিষ্টাচার বাব->অনুমতি প্রার্থনা হাঃ-৩৭০৮

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট আমার হাজির হওয়ার দু’টি সময় নির্দিষ্ট ছিলো : রাতে একবার এবং দিনে একবার। আমি তাঁর নিকট তাঁর নামাযরত অবস্থায় উপস্থিত হলে তিনি আমার উদ্দেশে গলা খাঁকারি দিতেন। [৩০৪০]