আবূ হুমায়দ সাঈদী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন ওই রাকা’আতে পৌছতেন, যে দু’রাকা’আতের পর সালাত শেষ হবে তখন তার বাম পা নিতম্বের নিচ দিয়ে ডান পাশে বের করে দিতেন এবং নিতম্বের নিচ দিয়ে পা বের করা অবস্থায় নিতম্বের উপর বসতেন।
আবূ হুমায়দ আস-সাইদী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি আবু কাতাদাহ (রাঃ) সহ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দশজন সাহাবীর উপস্থিতিতে বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সলাত সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত। তিনি যখন সলাতে দাঁড়াতেন সোজা হয়ে দাঁড়াতেন এবং তাঁর দু’ হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন, অতঃপর আল্লাহু আকবার বলতেন। তিনি যখন রুকূ‘তে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তাঁর দু’ হাত তাঁর দু’ কাঁধ বরাবর উঠাতেন। অতঃপর তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতেন, তাঁর দু’ হাত উত্তোলন করতেন এবং সোজা হয়ে দাঁড়াতেন। তিনি দ্বিতীয় রাক্আতে দু’ সাজাদাহ থেকে যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং তাঁর দু’ হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন, যেমনটি তিনি সলাত শুরু করার সময় করতেন। [৮৬০]