সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সাজদাহর সময় হাত রাখার পূর্বে হাঁটু রাখা প্রসঙ্গে হাঃ-৮৩৮

ওয়ায়িল ইবনু হুজর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি দেখেছি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত সাজদাহয় গমনকালে (জমিনে) হাত রাখার পূর্বে হাঁটু রাখতেন এবং সাজদাহ হতে দাঁড়নোর সময় হাঁটুর পূর্বে হাত উঠাতেন। [৮৩৮]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->সিজদা করা। হাঃ-৮৮২

ওয়ায়িল বিন হুজর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দেখেছি যে, তিনি সাজদা্‌য় দু’ হাতের আগে দু’ হাঁটু রাখতেন। তিনি সাজদাহ্‌ থেকে দাঁড়াতে তাঁর দু’ হাঁটুর আগে দু’ হাত উঠাতেন। [৮৮০]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদায় সর্বাগ্রে যে অঙ্গ যমীনে পৌঁছাবে হাঃ-১০৮৯

ওয়ায়িল ইব্‌ন হুজর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি, যখন তিনি সিজদা করতেন তখন তাঁর হাতদ্বয়ের পূর্বে তাঁর উভয় হাঁটু (যমীনে) স্থাপন করতেন। আর যখন উঠতেন তখন হাঁটুর পূর্বে উভয় হাত ওঠাতেন।