সহিহ বুখারী অঃ->আযান বাব->দু’ সিজদার মধ্যে অপেক্ষা করা । হাঃ-৮২০

বারা‘আ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিজদা, রুকূ‘ এবং দু’ সিজদার মধ্যে বসা প্রায় সমান (সময়ের) হতো।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->বিজোড় রাক‘আতের পরে দাঁড়ানোর নিয়ম হাঃ-৮৪৪

মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি দেখেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের বিজোড় রাক‘আত সমূহে সোজা হয়ে না বসা পর্যন্ত দাঁড়াতেন না। সহীহঃ বুখারী।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->সাজদাহ্‌ হতে উঠার নিয়ম হাঃ-২৮৭

মালিক ইবনু হুয়াইরিস আল-লাইসী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে নামায আদায় করতে দেখেছেন। তিনি যখন নামাযের বেজোর রাকআতে থাকতেন তখন (সাজদাহ্‌ হতে উঠে) সোজা হয়ে না বসা পর্যন্ত (পরবর্তী রাক’আতের জন্য) দাঁড়াতেন না। সহীহ্‌। ইরওয়া-(২/৮২-৮৩), সিফাতুস সালাত-(১৩৬), বুখারী।