সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদার জন্য তাকবীর বলা হাঃ-১০৮৩

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক নীচু হওয়ার সময় এবং ওঠার সময় তাকবীর বলতেন। এবং তাঁর ডানে ও বামে সালাম করতেন। আর আবু বকর এবং উমর (রাঃ) তা করতেন।