সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদায় অন্য প্রকার দোয়া হাঃ-১১২৭

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত, তিনি সিজদায় বলতেন : (এইখানে একটি দোয়া আছে)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->অন্য প্রকার দোয়া হাঃ-১১২৮

মুহাম্মদ ইব্‌ন মাসলামা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, রাত্রে যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নফল সালাতে দাঁড়াতেন। তখন সিজদায় বলতেন, (এইখানে একটি দোয়া আছে)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ। হাঃ-১০৫৪

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর তিলাওয়াতের সিজদায় বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার জন্য সিজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমিই আমার প্রভু। আমার মুখমণ্ডল সেই মহান সত্তাকে সিজদা করলো, যিনি এর কানের শ্রবণশক্তি ও চোখের দৃষ্টিশক্তি দান করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান।”[১০৫৪]