সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যুহরের সময় হয় সূর্য ঢলে পড়ার পর। হাঃ-৫৪২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা যখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর পিছনে গরমের সময় সালাত আদায় করতাম, তখন তাপ হতে রক্ষা পাবার জন্য কাপড়ের উপর সিজদা করতাম।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->গরম অথবা ঠাণ্ডার কারণে কাপড়ের উপর সাজদাহ করার অনুমতি আছে হাঃ-৫৮৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমরা গরমের দিনে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায আদায়কালে গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সাজদাহ করতাম। -সহীহ। ইবনু মাজাহ– (১০৩৩), বুখারী ও মুসলিম।