সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->যে ব্যক্তি রুকূ’তে স্বীয় পিঠ সোজা করে না হাঃ-৮৬২

‘আবদুর রহমান ইবনু শিব্‌ল (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন কাকের ঠোকরের মত (তাড়াতাড়ি) সাজদাহ্‌ করতে, চতুষ্পদ জন্তুর ন্যায় বাহু বিছাতে এবং উটের ন্যায় মাসজিদের মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিতে।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->মাসজিদে সালাত পড়ার জন্য স্থান নির্দিষ্ট করে নেয়া। হাঃ-১৪২৯

আবদুর রহমান বিন শিব্‌ল (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিনটি কাজ করতে নিষেধ করেছেন : সলাতের সাজদাহয় কাকের মত ঠোকর মারতে, হিংস্র জন্তুর ন্যায় বাহুদ্বয় যমীনের উপর বিছিয়ে দিতে এবং (মাসজিদে) কোন লোকের সালাত পড়ার স্থান নির্দিষ্ট করে নিতে, যেমন উট আস্তাবলে স্থান নির্দিষ্ট করে নেয়। [১৪২৯]